Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অনুমতি না নিয়ে বিজ্ঞাপনে ছবি ব্যবহার, চটেছেন প্রভা

BN DESK
10 October 2025, 10:55 AM পড়তে ১ মিনিট
অনুমতি না নিয়ে বিজ্ঞাপনে ছবি ব্যবহার, চটেছেন প্রভা

বিনোদন প্রতিবেদক : সামাজিক মাধ্যমে প্রকাশ করা ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

মঙ্গলবার বিকেলে ভিডিওবার্তা দিয়ে তিনি এ অভিযোগ করেন।

প্রভা জানান, ট্রাভেল ট্রাকারস নামের একটি এজেন্সি তার ঘুরতে যাওয়াসহ বিভিন্ন ছবি ও ভিডিও তাদের মত করে বিজ্ঞাপন আকারে প্রচার করছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন তিনি। পভা বলেন, ‘ট্রাভেল ট্রাকারসের থেকে আমি কোনো সার্ভিস নেইনি। এছাড়া তাদের সঙ্গে কোনোভাবেই আমি যুক্ত নই। ঘুরতে গেলে আমি নিজের পয়সা খরচ করে যাই। কখনো আমাকে এই পপ্রতিষ্ঠানের সাহায্য নিতে হয়নি। তারপরও তারা আমার ঘুরতে যাওয়াসহ বিভিন্ন ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের ব্রান্ডিংয়ের কাজে লাগাচ্ছে। তারা যেটা করছে সেটা অনৈতিক।’

প্রতিষ্ঠাটিকে সতর্ক করে প্রভা বলেন, ‘আমার অনুমতি ছাড়া কেন আপনার আমার ছবি-ভিডিও ব্যবহার করছেন? এই অনুমতি আমি তো আপনাদের দেইনি। আপনারা এটা করবেন না। এটা ঠিক না।

সাবধান হয়ে যান! প্রভার অভিযোগের পর ট্রাভেল ট্রাকারসের সঙ্গে যোগাযোগ করা হলে কবির ইসলাম বলেন, ‘আমি বিষয়টি জানি না। এটা সোশ্যাল মিডিয়া টিমের বিষয়। তারা বিষয়টি ভালো বলতে পারবে।’ পরে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

অনুমতি না নিয়ে বিজ্ঞাপনে ছবি ব্যবহার, চটেছেন প্রভা

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার