Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেল বগুড়ার ইলমান ও রিয়াদ 

BN DESK
05 May 2026, 03:30 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎ ক্রিকেটার সরবরাহে কার্যকরি ভূমিকা পালন করছে বগুড়া। মুশফিকুর রহীম, সফিউল ইসলাম সুহাস কিম্বা তানজিদ তামিম ও তাওহিদ হৃদয়দের পথ ধরে বগুড়া বহু ক্রিকেটার বয়স ভিত্তিক দলে নাম লিখিয়েছে। অনুর্ধ্ব-১৫, ১৭ জাতীয় দলে একাধিক উদীয়মান ক্রিকেটার জায়গা করে নেওয়ার পর এবার অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের দরজায় কড়া নাড়ছে আরও দুই উদীয়মান তরুণ। অনুর্ধ্ব-১৯ জাতীয় দলে খেলে আজ তারকা ক্যাতি পেয়েছে তানজিদ তামিম ও তাওহিদ হৃদয়।

অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের সদ্য ঘোষিত ৪৫ জনের তালিকায় নাম রয়েছে বগুড়ার ইলমান হাবিব এবং রিয়াদ সেখের। জানা গেছে, অনুর্ধ্ব-১৯ জাতীয় দল গঠনের লক্ষে সারাদেশ থেকে বাছাই করা ৪৫ জনকে নিয়ে ন্যাশনাল ক্যাম্প আয়োজন করছে ক্রিকেট বোর্ড। সেই ক্যাম্পে ডাক পেয়েছে বগুড়ার ছেলে ইলমান হাবিব এবং রিয়াদ সেখ। দুজনই স্থানীয় ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির নিয়মিত ছাত্র। তারা বগুড়া জেলার বিভিন্ন বয়স ভিত্তিক দলেও খেলে থাকে।

এর আগে অনুর্ধ্ব-১৫ জাতীয় দলে সুযোগ পেয়েছে আব্দুর রহমান ইরফান, বায়জিদ বোস্তামী এবং আফ্রিদি তারিক। অনুর্ধ্ব-১৭ দলে খেলেছে আকাশ রায় এবং শামস তৌফিক। বিগত কয়েক বছর যাবত বিসিবি আয়োজিত বয়স ভিত্তিক অনুর্ধ্ব-১৪, ১৬ এবং ১৮ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগে ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন হচ্ছে বগুড়া জেলা। ফলে রাজশাহী বিভাগীয় বয়স ভিত্তিক দলে বগুড়ার অধিকাংশ ক্রিকেটার সুযোগ করে নিচ্ছে। পরবর্তীতে সেখান থেকে জাতীয় দলে খেলার সম্ভাবনা তৈরি হচ্ছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেল বগুড়ার ইলমান ও রিয়াদ 

B
BN DESK | 05 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার