Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অনূর্ধ্ব-১৪ বগুড়া জেলা ক্রিকেট দল বিভাগীয় চ্যাম্পিয়ন

BN DESK
07 February 2026, 09:32 PM পড়তে ১ মিনিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায় বগুড়া জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বগুড়া ৮ উইকেটে রাজশাহী জেলা দলকে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয় বগুড়া জেলা দল।

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রাজশাহী জেলা দল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিফাত ৬৮ ও তাহমিদ ১৮ রান করেন। বগুড়ার বোলার উৎসব ৭টি, দিহান ২টি সাবিদ একটি  উইকেট লাভ করে।

জবাবে বগুড়া জেলা ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৩ রান করে খেলায় জয়লাভ করে। দলের পক্ষে তাহহিদ ২৩, উৎসব ১৮, রিয়াদ ১৩ রান করে। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় বগুড়া জেলা দলের উৎসব।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, মমিনুর রশীদ শাইন প্রমুখ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

অনূর্ধ্ব-১৪ বগুড়া জেলা ক্রিকেট দল বিভাগীয় চ্যাম্পিয়ন

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার