Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অনেক ওয়াদা ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম

BN DESK
11 April 2026, 09:04 PM পড়তে ১ মিনিট

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশকে আইনে পরিণত করার ওয়াদা থাকলেও ভঙ্গ করেছে এই সরকার। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি।

শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বর্তমান সরকারকেও মনে রাখতে হবে ছাত্র শ্রমিক জনতাকে ওয়াদা দিয়ে তাদের রক্তের ওপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, তাদেরকেও ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি। জুলাই গণ-অভ্যুত্থানে শ্রমিকদের প্রতি আমাদের ওয়াদা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা করব। আমরা রাজনীতি অর্থনীতি সমাজ সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব। নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্যা নিশ্চিত করব।

এগিয়ে যাওয়ার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, সেই ঐক্যের পথে আছি আমরা। শুধু জাতীয় সংসদ নয় আমাদেরকে এবার রাজপথের প্রস্তুতি নিতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

অনেক ওয়াদা ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম

B
BN DESK | 11 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার