Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছেন : আলী রীয়াজ

BN DESK
03 September 2026, 04:57 AM পড়তে ১ মিনিট
অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছেন : আলী রীয়াজ

রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা নিয়ে অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার একাদশ দিনের আলোচনা শুরুর আগে তিনি এই কথা জানান। আলী রীয়াজ বলেন, ‘অনেক বিষয়ে ঐকমত্য হচ্ছে। দ্রুততম সময়ে সবাইকে ঐকমত্যে নিয়ে এসে একটি জুলাই সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য।’ দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে দ্রুত একটা জায়গায় যাওয়া সম্ভব উল্লেখ করে তিনি বলেন, ‘আজকের বিষয়গুলো নিয়ে আগেও আলোচনা হয়েছে, সব দলের অবস্থান জানা। সেখান থেকে আলোচনা করে নিষ্পত্তির চেষ্টা করবে কমিশন।’

জানা গেছে, আজকের আলোচনা সূচিতে রয়েছে-প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছেন : আলী রীয়াজ

B
BN DESK | 10 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার