Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

BN DESK
09 October 2025, 09:28 PM পড়তে ১ মিনিট
অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক : বিয়ের মাত্র এক বছর পেরিয়েছে সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালের। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, তারা নাকি প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন! এবার সেই জল্পনা নিয়ে নিজেই মুখ খুললেন সোনাক্ষী। জানালেন, তিনি অন্তঃসত্ত্বা নন। অভিনেত্রীর কথায়, ‘আমি এখন এমন একটা জায়গায় এসেছি, যেখানে এসব নাক গলানো বিষয়গুলোকে পাত্তা দেই না। যখন কাজ থাকে না, তখন আমি খুব শান্তিতে থাকি। কাজ থাকলে চাপ থাকে, তবে আমি তা সামলাতে পারি আমার মতো করে।’ তিনি আরও যোগ করেন, ‘আপনি যা-ই করুন না কেন, কেউ না কেউ কিছু বলবেই। আমি যদি সাদা পোশাক পরি, তবু কেউ বলবে এটা আসলে কালো! তাই এসব ছোটখাটো কথায় কান না দিয়ে নিজের মতো করে জীবন উপভোগ করাই সবচেয়ে ভালো।’

প্রসঙ্গত, গত বছরের ২৩ জুন দুই পরিবারের উপস্থিতিতে আইনি মতে বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। তাদের ভিন্নধর্মী এই বিয়ে ঘিরে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছিল সোনাক্ষীকে। তবে সবকিছু পেছনে ফেলে নতুন জীবন শুরু করেছেন এই তারকা জুটি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার