Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ফেয়ার নয়: জামায়াত আমির

BN DESK
17 February 2026, 06:19 PM পড়তে ১ মিনিট

অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ফেয়ার নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার দেশ ও জনগণের স্বার্থের পক্ষে উদ্যোগ নিলে আমাদের সহযোগিতা পাবে। জনস্বার্থের বিরুদ্ধে গেলে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলব।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথের পর সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমির।

তিনি বলেন, আমরা জুলাই শহিদদের শ্রদ্ধা জানাতে পারি নাই। সরকারি দল হতে পারি নাই আফসোস নাই। ফলাফল প্রকাশের সাথে সাথে নির্বাচনের উৎসব মিলিয়ে গেছে। দেশের মানুষ পরিপূর্ণভাবে তাদের আমানত পূরণ করতে পারিনি। গভীর রাতে শপথের চিঠি দিয়েছে। এটা অস্বস্তিকর।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা, গণভোটের রায়কে সম্মান দেখিয়েছি। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়া জন আকাঙ্ক্ষার বিপরীত। এটা সংস্কারের বিরোধী। বিএনপি জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। জুলাইকে অসম্মান করে সংসদ গৌরবের আসনে বসতে পারে না।

তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠানিক রূপ পাক এটা আমাদের চাওয়া। প্রত্যেক নাগরিক যেন নিরাপত্তা পায়, কর্মসংস্থান সৃষ্টি হোক এটা আমরা চাই। নির্বাচনের রাত থেকে বিভিন্ন এলাকায় আমাদেরকে ভোট দেয়ার কারণে নারী- পুরুষের ওপর হামলা হচ্ছে। এটা বন্ধ হোক এটা আমরা চাই। ইতিবাচক ভূমিকা হলে সহযোগিতা পাবে সরকার। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ফেয়ার নয়: জামায়াত আমির

B
BN DESK | 17 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার