Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অন্তর্বর্তী সরকার থাকতে দেশে জুলাই আন্দোলনে খুনিদের জায়গা নেই : শফিকুল আলম

BN DESK
03 September 2026, 02:59 AM পড়তে ১ মিনিট
অন্তর্বর্তী সরকার থাকতে দেশে জুলাই আন্দোলনে খুনিদের জায়গা নেই : শফিকুল আলম

অন্তর্বর্তী সরকার থাকতে বাংলাদেশে জুলাই আন্দোলনে খুনিদের জায়গা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ফারহান ফাইয়াজসহ জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। শফিকুল আলম বলেন, আমরা ফেল করলেও ফারহান ফাইয়াজরা এগিয়ে নিয়ে যাবে দেশকে। জাতি পিছিয়ে নাই। জাতি এগিয়ে যাচ্ছে। আমরা ফেল করলে, আমাদের নর্দমায় ফেলে দেবে। যতক্ষণ দেশ ঠিক না হবে তরুণরা কাজ চালিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনকে আমি অভ্যুত্থান বলছি না, এটা গণবিপ্লব। এই বিপ্লব তরুণদের। এটা গোল্ডেন জেনারেশন। বাংলাদেশ ভাগ্যবান।’ 

ফাইয়াজ হত্যাকাণ্ডের বিচার হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘শহিদরাই ভবিষ্যতের পথ দেখাবে। ফাইয়াজকে যারা গুলি করেছে তাদের একজনকে শনাক্ত করা হয়েছে। এখন খুনিরা অহমিকা নিয়ে কথা বলে। আমরা থাকতে খুনিদের এদেশে জায়গা নেই।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

অন্তর্বর্তী সরকার থাকতে দেশে জুলাই আন্দোলনে খুনিদের জায়গা নেই : শফিকুল আলম

B
BN DESK | 26 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার