Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অপরাধ দমনে পুলিশ-সাংবাদিক সমন্বয় জরুরি: বগুড়ার এসপি মির্জা সায়েম মাহমুদ

BN DESK
07 April 2026, 04:40 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেছেন, বগুড়ার আইন-শৃঙ্খলার উন্নয়ন করতে কঠোরতা অবলম্বন করা হবে। কোন ভাবেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না। মোটরসাইকেল মডিফাই করে উচ্চ শব্দ করে চালানো, চাকু নিয়ে চলাফেরার দিন শেষ। মডিফাইড মোটরসাইকেল ধরে জরিমানার পরিবর্তে আটক করে মামলা দেওয়া হবে।

চাকুর ব্যবহার রোধে প্রয়োজনে সন্দেহভাজনদের যে কোন স্থানে যে কোন সময় তল্লাসী চালানো হবে। তিনি আজ সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পুলিশ সুপারের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেলন হক, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সিনিয়র সাংবাদিক মহসীন রাজু, প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সৈয়দ ফজলে রাব্বিব ডলার, এস এম কাওসার, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, মোহন আখন্দ, আবুল কালাম আজাদ, মেহেরুল সুজন, মামুন অর রশিদ, টিএম মামুন, মাহফুজ মন্ডল, শফিকুল ইসলাম শফিক, আব্দুর রহিম, সুমন সরদার, তানভীর আলম রিমন, এম আর শাইন, লিখন আহম্মেদ, তাহমিদুর রহমান তানিম প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা শহরের যানজট নিরসনে শহরের ভেতর দিয়ে শেরপুরগামী করতোয়া গেটলক বন্ধ, ব্যাটারীচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ, সেউজগাড়িতে বিআরটিএ কর্তৃক ফিটনেস পরীক্ষার জন্য বাস ট্রাক না রাখা, সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে কামারগাড়ি পর্যন্ত রাস্তায় খোয়া ভাঙ্গা, স্তুপ করে রেখে ইট বালুর ব্যবসা পরিচালনা করা, তিনমাথায় বাজার বসানো, পুলিশ ফাঁড়িগুলো কার্যকর করা, কিশোরগ্যাং দমন করা, অনলাইনে চাকুর ব্যাবসা বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এছাড়াও ২৪ এর আগস্ট এর মামলার আসামীদের গ্রেফতারের বিষয়েও আলোচনা করা হয়। মতবিনিময় সভায় বগুড়ায় সরকার অনুমোদিত বারগুলো মনিটরিং করা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার আহবান জানান হয়।

সভায় সাংবাদিকরা শহরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি আলোচনায় গুরুত্ব পায় গত ৫ আগস্ট বগুড়া সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, শহরের তীব্র যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ এবং বিভিন্ন হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি জানানো হয়।

বগুড়ার নবাগত পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ মতবিনিময় সভায় আরও বলেন, জেলায় সব ধরনের অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। তিনি শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ লাঘবে সবার সহযোগিতা কামনা করেন। পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান হবে জিরো টলারেন্স।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

অপরাধ দমনে পুলিশ-সাংবাদিক সমন্বয় জরুরি: বগুড়ার এসপি মির্জা সায়েম মাহমুদ

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার