Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অপারেশন ডেভিল হান্টে চট্টগ্রামে ২৪ ঘণ্টায়গ্রেপ্তার ৩০

BN DESK
05 September 2026, 04:34 AM পড়তে ১ মিনিট
অপারেশন ডেভিল হান্টে চট্টগ্রামে ২৪ ঘণ্টায়গ্রেপ্তার ৩০

নিউজ ডেস্ক:   চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্টে ১০ ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে ১১ ফেব্রুয়ারি দুপুর ১টা পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে

বন্দরনগরী চট্টগ্রামে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অভিযানে ২৪ ঘণ্টায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, সহযোগী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী আছে বলে জানিয়েছে পুলিশ।

সিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১০ ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে ১১ ফেব্রুয়ারি দুপুর ১টা পর্যন্ত অপারেশন ডেভিল হান্টে চট্টগ্রাম মহানগরীর ১৬ থানার পুলিশ মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী, অস্ত্রধারী সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধে সম্পৃক্ত ব্যক্তিরা আছে।


গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার মামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা আছে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

অপারেশন ডেভিল হান্টে চট্টগ্রামে ২৪ ঘণ্টায়গ্রেপ্তার ৩০

B
BN DESK | 11 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার