Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাজীপুরে আজও ২৩ আটক 

BN DESK
02 September 2026, 03:57 PM পড়তে ১ মিনিট
অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাজীপুরে আজও ২৩ আটক 

নিউজ ডেস্ক: গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আরও ২৩ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে মহানগর থেকে ১৪ জন ও জেলা থেকে ৯ জনকে আটক করা হয়েছে। 

পুলিশ জানায়, গত রাতে গাজীপুর মহানগরীর সদর থানায় ৬ জন, কোনাবাড়ি ১ জন, কাশিমপুর ৬ জন ও ডিবি থেকে ১জনসহ মোট ১৪ জনকে আটক করা হয়েছে। অপরদিকে গাজীপুর জেলার পুলিশ ৫ টি থানা অভিযান চালিয়ে  ৯ জনকে আটক করে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন সদর, কোনাবাড়ি, কাশিমপুর থানা ও ডিবি’র অভিযানে নতুন করে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত নেওয়া হচ্ছে।  

গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযানে জেলা পুলিশ আরও ৯ জনকে আটক করেছে। এ অভিযান অব্যহত রয়েছে। 


গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের হামলা উপর করা হয় এবং তাদেরকে আটকে মারধর করা হয়। এতে ২০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে আবুল কাশেম নামে একজন বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 


এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা নামের আওয়ামী লীগের এক কর্মী। ওদিন থেকেই গাজীপুরসহ সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাজীপুরে আজও ২৩ আটক 

B
BN DESK | 13 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার