Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অপারেশন ডেভিল হান্ট; গাজীপুরে আটক ১৭৫  

BN DESK
02 September 2026, 07:06 PM পড়তে ১ মিনিট
অপারেশন ডেভিল হান্ট; গাজীপুরে আটক ১৭৫  

নিউজ ডেস্ক: গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে সিরাজগঞ্জের সাবেক এমপিসহ ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর ফলে দুদিনে এই অভিযানে গ্রেপ্তার হলো ১৭৫ জন। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে, মেট্রোপলিটন এলাকা থেকে ৭৯ জন ও জেলা পুলিশ গ্রেপ্তার করেছে ২১ জনকে। এর আগে, শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৭৫ জনকে। গত দুই দিনে জেলায় গ্রেপ্তার হয়েছেন ১৭৫ জন।

পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটন সদর, গাছা, বাসন, পূবাইল, কোনাবাড়ি, কাশিমপুর, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা থেকে ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে জেলা পুলিশ কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ থেকে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন বলেন, ‘‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

অপারেশন ডেভিল হান্ট; গাজীপুরে আটক ১৭৫  

B
BN DESK | 10 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার