Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অপ্রত্যাশিত সবকিছুর জন্যই প্রস্তুত থাকা উচিত: ফারহান আখতার

BN DESK
07 September 2026, 07:50 PM পড়তে ১ মিনিট

শাহরুখ খান অভিনীত ‘ডন’ সিনেমার সিক্যুয়েলে যখন রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়েছিল, তখন থেকেই দর্শকের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কিন্তু সেই উত্তেজনায় জল ঢেলে আচমকাই খবর আসে, শুটিং শুরুর আগেই রণবীর সিং সরে দাঁড়িয়েছেন এই মেগা প্রজেক্ট থেকে। কেন এই হঠাৎ প্রস্থান? তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে ফারহান আখতারের? দীর্ঘদিনের গুঞ্জন আর ইন্ডাস্ট্রির অন্দরে চলা ‘কোল্ড ওয়ার’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন পরিচালক স্বয়ং। সব জল্পনার অবসান ঘটিয়ে পর্দার ডনের এ বিষয়ে মুখ খুললেন ফারহান আখতার।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ফারহানকে এক বড়সড় জীবনমুখী শিক্ষা দিয়েছে। ফারহান বলেন, ‘আমি যা শিখেছি তা হলো, অপ্রত্যাশিত সবকিছুর জন্যই প্রস্তুত থাকা উচিত। যতক্ষণ পর্যন্ত না ক্যামেরায় শুটিং শুরু হচ্ছে, ততক্ষণ কোনো কিছুই নিশ্চিত নয়। এই ঘটনা থেকে আমার বড় শিক্ষা হয়েছে।’

ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর রণবীর সিং হঠাৎ করেই ‘ডন ৩’ থেকে সরে আসেন। এর ফলে প্রযোজনা সংস্থাকে প্রায় ৪০ কোটি টাকার বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থাটি চরম ‘অপেশাদারিত্ব’ দেখিয়েছে এমনটি দাবি করেছে রণবীরের ঘনিষ্ঠ এক মহল।

পরবর্তীতে এ বিষয়ে রণবীর জানান, ‘ধুরন্ধর’ সুপারহিট হওয়ার পর তারা পুনরায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়েছিল যে, শেষমেশ রণবীর ও ফারহানের বিবাদ মেটাতে খোদ আমির খানকে হস্তক্ষেপ করতে হয়েছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

অপ্রত্যাশিত সবকিছুর জন্যই প্রস্তুত থাকা উচিত: ফারহান আখতার

B
BN DESK | 29 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার