Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অবরোধ না তুললে ওমান সাগরই হবে যুক্তরাষ্ট্রের কবরস্থান : ইরান

BN DESK
18 May 2026, 10:13 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : এবার অবরোধের ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজায়ী। তিনি বলেছেন, ইরানের বন্দরগুলোতে আরোপিত নৌ অবরোধ দ্রুত প্রত্যাহার না করলে ওমান সাগরই মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ হয়ে উঠতে পারে। 

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজায়ী বলেন, আমরা মার্কিন সেনাবাহিনীকে পরামর্শ দিচ্ছি, অবরোধ তুলে নিতে। অন্যথায় ওমান সাগরই তাদের কবরস্থান হয়ে যাবে। তিনি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে ‘যুদ্ধ ঘোষণা’র শামিল বলে উল্লেখ করেন। একই সঙ্গে বলেন, এ ধরনের পদক্ষেপের মোকাবিলা করা তেহরানের বৈধ অধিকার। রেজায়ীর ভাষায়, বাহিনীটি যত দীর্ঘ সময় ধরে ইরানের ওপর নৌ অবরোধ বজায় রাখবে, ততই বিশ্বজুড়ে বিভিন্ন দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। যুদ্ধ বন্ধে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ওয়াশিংটনকে বাস্তবে প্রমাণ করতে হবে যে তারা বিশ্বাসযোগ্য। তিনি বলেন, এখন নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার দায়িত্ব আমেরিকার। আমাদের সশস্ত্র বাহিনী ট্রিগারে আঙুল রেখেই প্রস্তুত আছে, একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টাও চলমান রয়েছে।

গত ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান তার শর্ত অনুযায়ী শান্তি চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত এ অবরোধ বহাল থাকবে। তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না এবং সরাসরি আলোচনার টেবিলেও বসবে না।  খবর : আল জাজিরা। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

অবরোধ না তুললে ওমান সাগরই হবে যুক্তরাষ্ট্রের কবরস্থান : ইরান

B
BN DESK | 18 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার