Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অবশেষে গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দিলো ইসরাইল

BN DESK
02 September 2026, 10:18 PM পড়তে ১ মিনিট
অবশেষে গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দিলো ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিদেশি দেশগুলোকে শুক্রবার থেকে সাহায্য পাঠানোর অনুমতি দিয়েছে ইসরাইল। একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে  ইসরাইলি সেনাবাহিনীর রেডিও। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি ইসরাইলের সামরিক মুখপাত্র।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মার্চ মাসে ফিলিস্তিনি উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে দেয় ইসরাইল। এরপর থেকে উপত্যকাটিতে অনাহারে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোল হামাসের সঙ্গে যুদ্ধরত ইসরাইল মে মাসে অবরোধ তুলে নিয়েছে। তবে হামাসের হাতে সহায়তা পৌঁছানো রোধ করতে বিধিনিষেধ আরোপ করেছে দখলদার বাহিনী। জুলাইয়ের প্রথম দুই সপ্তাহে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ গাজায় তীব্র অপুষ্টির শিকার পাঁচ হাজার শিশুর চিকিৎসা করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস বুধবার বলেন, ত্রাণ সহায়াতার ওপর অবরোধের ফলে গাজা মানবসৃষ্ট গণঅনাহারে ভুগছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

অবশেষে গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দিলো ইসরাইল

B
BN DESK | 26 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার