Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অবশেষে ঢাকায় পৌঁছেছেন ফাহমেদুল ইসলাম

BN DESK
02 September 2026, 08:15 AM পড়তে ১ মিনিট
অবশেষে ঢাকায় পৌঁছেছেন ফাহমেদুল ইসলাম

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে ঢাকায় এসে পৌঁছেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। বুধবার (২৮ মে) সকাল ৮টার দিকে ঢাকায় এসে পৌঁছান। এরআগে, মঙ্গলবার সন্ধায় ইতালির রোম থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হন।

বিমানবন্দের ইমিগ্রেশন শেষে ঘন্টাখানেক পর ফাহমেদুল ইসলাম নিয়ে বের হয়ে আসেন বাফুফের কর্তারা। তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে আসেন ফুটবল সমর্থক গোষ্ঠী বাংলাদেশী ফুটবল আল্ট্রাস। হামজা-সমিতদের সাথে দেশের ফুটবলের নব জোয়ারে বড় ভূমিকা রাখবেন ফাহমিদুল, বিশ্বাস তাদের।ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দলে ছিলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। যদিও মূল স্কোয়াডে সুযোগ হয়নি। সৌদি আরবে করা ক্যাম্প থেকে ইতালিতে ফিরে যান তিনি। এরপরই ওঠে সমালোচনার ঝড়।

ইতালির একটি লিগে ওলাবিয়া ক্যালসিও এফসি’র হয়ে খেলেন ফাহামিদুল। এবার বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষা এই ফরোয়ার্ডের। সব ঠিক থাকলে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে ফাহামিদুল হাসানের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

অবশেষে ঢাকায় পৌঁছেছেন ফাহমেদুল ইসলাম

B
BN DESK | 28 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার