Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেইমার কি আছেন দলে?

BN DESK
02 September 2026, 05:35 PM পড়তে ১ মিনিট

অবশেষে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। এই দল ঘোষণা ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নেইমার। প্রাথমিক দল থেকে চূড়ান্ত স্কোয়াডেও আছে তার নাম।

​রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে আজ এই ঘোষণা দেওয়া হয়।

এই দলে অভিজ্ঞ ও প্রবীণ খেলোয়াড়দের পাশাপাশি প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের এক দারুণ সমন্বয় ঘটানো হয়েছে। তবে দলে জায়গা না পাওয়া বড় চমকগুলোর মধ্যে অন্যতম হলেন রদ্রিগো।

​দীর্ঘ আড়াই বছর পর নেইমার সফলভাবে ব্রাজিল জাতীয় ফুটবল দলে ফিরেছেন। ২০২৩ সালের পর এই প্রথম এই ফরোয়ার্ড জাতীয় দলে ফিরছেন।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড


গোলরক্ষক: আলিসন, এদেরসন ও ওয়েভারটন;

রক্ষণভাগ: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডি. সান্তোস, মাগালিয়ায়েস, ইবানিজ, লিও পেরেইরা, মার্কিনহোস ও ওয়েসলি; 

মধ্যমাঠ: ব্রুনো গিমারায়েস, কাজেমিরো, দানিলো, ফাবিনহো ও পাকেতা; 

আক্রমণভাগ: এন্দ্রিক, মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিকে, মাথেউস কুনহা, নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা ও রায়ান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেইমার কি আছেন দলে?

B
BN DESK | 19 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার