Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অবিশ্বাস্য প্রস্তাবে আরও এক বছর সৌদিতে রোনালদো

BN DESK
02 September 2026, 11:23 AM পড়তে ১ মিনিট
অবিশ্বাস্য প্রস্তাবে আরও এক বছর সৌদিতে রোনালদো

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবে আরেক বছর থাকতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা’র দাবি, আল নাসরের দেওয়া অবিশ্বাস্য প্রস্তাব ফেরাতে পারেননি পর্তুগিজ মহাতারকা।শুধু বিশাল অঙ্কের অর্থই পাবেন না রোনালদো, সৌদি ক্লাবটির আংশিক মালিকানাও হস্তগত হচ্ছে তার। সংবাদমাধ্যম সেই চুক্তিকে বর্ণনা করছে ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে।

আল নাসরের মালিকানা স্বত্বের ৫ শতাংশ পাচ্ছেন একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ক্লাবের হয়ে খেলা রোনালদো। ক্লাবটিতে রোনালদোর নিবেদন দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। মালিকানার বাইরেও এক মৌসুমে জন্য ১৮ কোটি ৩০ লাখ ইউরো বা বাংলাদেশের মুদ্রায় প্রায় ২২৯৫ কোটি টাকা পাবেন রোনালদো। সেই হিসেবে প্রতি মাসে প্রায় ১৯১ কোটি টাকা, সপ্তাহে প্রায় ৪৪ কোটি টাকা, দিনে প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা, ঘণ্টায় প্রায় ২৬ লাখ, মিনিটে প্রায় ৪৩ হাজার টাকা ও সেকেন্ডে প্রায় ৭১৬ টাকা আয় করবেন। শুধু মালিকানা ও বিশাল অঙ্কের অর্থ দিয়েই নয়, রোনালদোকে ধরে রাখতে তার দেওয়া একটি বিশেষ শর্তও মানতে হচ্ছে আল নাসরকে। মার্কা বলছে, রোনালদো দলের শক্তিমত্তা বাড়াতে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে টানতে বলেছেন। তাদের মধ্যে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর নামটা নির্দিষ্ট করেই বলেছে মার্কা। এখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন এই মিডফিল্ডার।

কাসেমিরো শেষ পর্যন্ত আল নাসরে যদি যানই, তাহলে তৃতীয়বার একই ক্লাবে খেলবেন রোনালদোর সঙ্গে। ইউনাইটেডের হয়ে একসঙ্গে খেলে কিছু না জিতলেও রিয়াল মাদ্রিদের হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন দুজন। ২০২২ বিশ্বকাপ শেষে আল নাসরে যোগ দেন রোনালদো। বাণিজ্যিক ও পৃষ্ঠপোষকতা চুক্তি এবং বেতনভাতা মিলিয়ে ২০ কোটি ইউরোয় সৌদি আরবে যান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

অবিশ্বাস্য প্রস্তাবে আরও এক বছর সৌদিতে রোনালদো

B
BN DESK | 16 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার