Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে তৈরি হচ্ছিল ভোটের সিল, প্রেস মালিক আটক

BN DESK
03 February 2026, 08:05 PM পড়তে ১ মিনিট

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ওই সিলগুলো ছাড়াও একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত রোডের 'মারইয়াম প্রেস' থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারইয়াম প্রেসের স্বত্ত্বাধিকারী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মারইয়াম প্রেসে অভিযান চালায়। এসময় দোকান থেকে নির্বাচনে ব্যবহৃত ৬টি সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সিলসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করে সোহেলকে থানায় নিয়ে যাওয়া হয়।

আটক সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো বানিয়েছেন। তবে কে বা কারা এই সিল বানানোর অর্ডার দিয়েছেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য প্রকাশ করেননি।

অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, 'কোনভাবেই এই প্রেসে ভোটেরর সিল বানানো যাবে না। এটি অবৈধ। তার বিরুদ্ধে মামলা হবে।'

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কোনো বক্তব্য দেননি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

লক্ষ্মীপুরে অবৈধভাবে তৈরি হচ্ছিল ভোটের সিল, প্রেস মালিক আটক

B
BN DESK | 03 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার