Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ১২ বাংলাদেশি আটক

BN DESK
10 October 2025, 02:28 PM পড়তে ১ মিনিট
অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ১২ বাংলাদেশি আটক

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ১২ বাংলাদেশিকে বিজিবি।গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তাদের আটক করা হয়। 

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এ তথ্য জানায়।

আটককৃতরা হলেন- গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), তাদের সন্তান কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার সন্তান শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির ঊর্ধ্ব দে (৪)। তারা সবাই চট্টগ্রামের ফটিকছড়ি ও মহেশখালীর বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নলুয়াটিলা বিওপির নায়েব সুবেদার মো. ফরিদুল ইসলামে নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে ১২ জন বাংলাদেশিকে আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আটককৃতদের ভূজপুর থানায় হস্তান্তরের করা হয়েছে। 

রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোনো ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন।

এলাকা: খাগড়াছড়ি রামগড়
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ১২ বাংলাদেশি আটক

B
BN DESK | 17 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার