Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

BN DESK
02 September 2026, 01:41 PM পড়তে ১ মিনিট
অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক:  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া ও খাটরা এলাকায় পৃথক স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে সরকারি জায়গা থেকে মাটি কাটার দায়ে দুজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার মিশকাতুল জান্নাত রাবেয়া।


এসময় উপজেলার পল্লীবেড়া এলাকার মো. রাবু খাঁনকে ৫০ হাজার টাকা ও মটরা এলাকার মো. সোহেলকে ৫০ হাজার টাকা, মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভাঙ্গা উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মিশকাতুল জান্নাত রাবেয়া বলেন, কাওলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া ও মটরা এলাকায় অবৈধভাবে সরকারি জায়গা থেকে মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে দুই জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া ও খাটরা এলাকা থেকে মাটি বিক্রেতা দুজনকে আটক করা হয়। পরে দুজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উপজেলার কাওলীবেড়া ইউনিয়নে পৃথক দুটি সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি বিক্রি করছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে মাটি উত্তোলনকারী দুজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এলাকা: ফরিদপুর ভাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

B
BN DESK | 14 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার