Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে: মমতা বন্দ্যোপাধ্যায়

BN DESK
02 September 2026, 04:21 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ শুক্রবার দুপুর নাগাদ তার ভেরিফায়েড এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা-সভানেত্রী সে পোস্টের শুরুটা করেন বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে। তিনি বলেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।’ 

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর তিনি একে দেখলেন ‘বাংলাদেশের বিপুল জয়’ হিসেবে। সেজন্য তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি। তার কথা, ‘বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য  অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’

শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা খুব একটা উষ্ণ নয়। মমতা তার কথা শেষ করেন বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক কামনা করে। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে: মমতা বন্দ্যোপাধ্যায়

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার