Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অভিনেতা শামস সুমন মারা গেছেন

BN DESK
03 September 2026, 10:53 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। রাজশাহীর ছেলে শামস সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে পা বাড়ান নাট্য জগতে। ভরাট কণ্ঠ আর সাবলীল অভিনয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয় হয়ে ওঠেন।

 
ছোট পর্দায় ভালো অভিনয়ের সুবাদেই বড় পর্দায়ও কাজ করেন। তৌকির আহমেদের মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র ‘জয়যাত্রা’র মাধ্যমে প্রথম সিনেমায় অভিনয় করেন সুমন।
 
এরপর ২০০৬ সালে মুক্তি পাওয়া বাদল খন্দকার পরিচালিত ‘বিদ্রোহী পদ্মা’ সিনেমায় দেখা যায় তাকে। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘স্বপ্নপূরণ’ সিনেমায় প্রাণবন্ত অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
 
শামস সুমনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জোনাকির আলো, আয়না কাহিনি, প্রিয়া তুমি সুখী হও, চোখের দেখা, মন জানে না মনের ঠিকানা ইত্যাদি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

অভিনেতা শামস সুমন মারা গেছেন

B
BN DESK | 18 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার