Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অসুস্থ আঙ্গুরীকে বাঁচাতে সাহায্যের আবেদন

BN DESK
05 September 2026, 06:39 PM পড়তে ১ মিনিট
অসুস্থ আঙ্গুরীকে বাঁচাতে সাহায্যের আবেদন

বগুড়ার এক অসহায় নারী শ্রমিক আঙ্গুরী বেগম (৪৪) ডিপ ভেইন থ্রম্বোসিস (পায়ের রগ ফুলে যাওয়া) রোগে আক্রান্ত হয়ে বিনাচিকিৎসায় কাতরাচ্ছেন। শাহজাহান আলীর স্ত্রী আঙ্গুরী বেগম এই রোগে আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শজিমেক হাসপাতালের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো অসম্ভব। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আঙ্গুরী বেগমের সুচিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে আর্থিক সাহায্য চাওয়া হয়েছে।

তাকে যারা সহায়তা করতে চান তারা ০১৮৪৬ ৮৫০৪৮৭ বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারেন। তাদের টাকায় সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চান পাঁচ সন্তানের জননী আঙ্গুরী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

অসুস্থ আঙ্গুরীকে বাঁচাতে সাহায্যের আবেদন

B
BN DESK | 07 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার