Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

BN DESK
04 September 2026, 08:08 PM পড়তে ১ মিনিট
অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

মফস্বল ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে অ্যাম্বুলেন্সর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফরহাদাবাদ ইউনিয়নের মুছাবীয়ার মাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিরাজ (৩৫) ও ফারুক (৩৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাদের বাড়ি পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ও সমিতিরহাট ইউনিয়নে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স নাজিরহাটগামী মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই আনিস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

B
BN DESK | 03 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার