Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইএফএফএইচএস’র তালিকায় সর্বকালের সেরা ১০ ফুটবলার

BN DESK
02 September 2026, 08:19 AM পড়তে ১ মিনিট
আইএফএফএইচএস’র তালিকায় সর্বকালের সেরা ১০ ফুটবলার

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস) প্রকাশ করেছে সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকা। 

ফুটবল ইতিহাসে অসংখ্য কিংবদন্তির ভিড়ে সবার ওপরে স্থান পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলের কালজয়ী ফুটবলার পেলে, আর তৃতীয় স্থানে আরেক আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো অবস্থান করছেন চতুর্থ স্থানে। পঞ্চমে আছেন ডাচ ফুটবলের প্রতিভাবান নাম ইউহান ক্রুইফ। এর পরের দুটি স্থানে রয়েছেন রোনালদো নাজারিও (ব্রাজিল) ও জিনেদিন জিদান (ফ্রান্স)। সেরা দশের বাকি তিন জন হলেন-জার্মানির ডিফেন্সিভ জিনিয়াস ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (অষ্টম), আর্জেন্টিনা ও স্পেনের হয়ে খেলা আলফ্রেদো ডি স্টেফানো (নবম) এবং ব্রাজিলিয়ান জাদুকর রোনালদিনহো (দশম)।

১৯৮৪ সালে জার্মানির লাইপজিগে প্রতিষ্ঠিত আইএফএফএইচএস বিশ্ব ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান সংরক্ষণের জন্য একটি স্বীকৃত সংস্থা। সংস্থাটি জানায়, এই তালিকা তৈরিতে তারা একটি ‘হাইব্রিড ভোটিং’ পদ্ধতি অনুসরণ করেছে, যেখানে ১০০ জন অফলাইন ফুটবল বিশেষজ্ঞের ভোটকে ২৫ শতাংশ এবং অনলাইন বিশ্বব্যাপী ভক্তদের ভোটকে ৭৫ শতাংশ ওজন দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় বর্তমান সময়ের জনপ্রিয়তার পাশাপাশি অতীতের পারফরম্যান্সকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএফএফএইচএস।

আইএফএফএইচএস তালিকায় সর্বকালের সেরা ১০ ফুটবলার : লিওনেল মেসি (আর্জেন্টিনা), পেলে (ব্রাজিল), ডিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা), ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল), ইউহান ক্রুইফ (নেদারল্যান্ডস), রোনালদো নাজারিও (ব্রাজিল), জিনেদিন জিদান (ফ্রান্স), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি), আলফ্রেদো ডি স্টেফানো (আর্জেন্টিনা/স্পেন), রোনালদিনহো (ব্রাজিল)।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

আইএফএফএইচএস’র তালিকায় সর্বকালের সেরা ১০ ফুটবলার

B
BN DESK | 20 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার