Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইজিপির সঙ্গে জাতিসংঘ মানবাধিকার পরিষদ র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

BN DESK
03 September 2026, 02:32 AM পড়তে ১ মিনিট
আইজিপির সঙ্গে জাতিসংঘ মানবাধিকার পরিষদ র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের স্পেশাল র‌্যাপোর্টিয়ার অন এক্সট্রা জুডিশিয়াল, সামারি অর অ্যারবিট্রেরি এক্সিকিউশন ড. মরিস টিডবল বিনজ।

মঙ্গলবার (২৯ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে পুলিশের ফরেনসিক ল্যাব ও ময়নাতদন্ত ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

এসময় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ মানবাধিকারের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আইন প্রয়োগে সচেষ্ট আছে।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম, সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান এবং অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এনআরবি অ্যাফেয়ার্স) মো. আশিক সাঈদ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আইজিপির সঙ্গে জাতিসংঘ মানবাধিকার পরিষদ র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

B
BN DESK | 29 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার