Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইনজীবী আলিফ হত্যাসহ পাঁচ মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

BN DESK
05 September 2026, 03:14 AM পড়তে ১ মিনিট
আইনজীবী আলিফ হত্যাসহ পাঁচ মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক:  চট্টগ্রামে পাঁচ মামলায় বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (৩ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদেশ দেন। জামিন আবেদনকারী চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ঘোষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

আইনজীবী অপূর্ব কুমার বলেন, “অসুস্থতার কারণ দেখিয়ে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, আইনজীবী আলিফ হত্যা, পুলিশের ওপর হামলাসহ পাঁচটি মামলায় জামিন আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত সবগুলো মামলাতেই তার জামিন নামঞ্জুর করেছেন। বর্তমানে তিনি লিভার সিরোসিসসহ জটিল রোগে আক্রান্ত। এ অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য জামিন প্রয়োজন ছিল।” 

গত বছরের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরো ১৮ জনকে আসামি করা হয়। একই বছরের ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরো একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

আইনজীবী আলিফ হত্যাসহ পাঁচ মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার