অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা এবং আহতরা।
আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে জুলাই শহীদ পরিবার ও আহতরা প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন। পরে একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন। শহীদ পরিবারের সদস্য এবং আহতদের অবস্থানের কারণে সচিবালয়ের সামনের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
জুলাই হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তার জামিন দেওয়ায় সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে আইন উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন তারা।