Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইপিএলকে না বললেন দুই ইংলিশ ক্রিকেটার!

BN DESK
29 March 2026, 03:11 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : চুক্তিবদ্ধ হয়েও কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নাম প্রত্যাহার করে নেন ইংলিশ ব্যাটার বেন ডাকেট। এবার আইপিএল খেলতে দুই ইংলিশ ক্রিকেটারকে প্রস্তাব দেওয়া হলেও তারা নাকি প্রত্যাখান করেছেন। দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে এই তথ্যই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

আইপিএলের ১৯তম আসর শুরুর আগেই বড় ধরনের চোট সমস্যায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। একাধিক ক্রিকেটার পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন, আবার অনেকেই চোটের কারণে প্রাথমিক পর্যায়ে খেলতে পারবেন না। এ কারণেই ওই দুই ক্রিকেটারের দ্বারস্থ হয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংল্যান্ডের জেমি স্মিথ ও জশ টাংকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো চোটে পড়া খেলোয়াড়দের বদলি হিসেবে দলে নিতে চেয়েছিল। তবে এই দুই ক্রিকেটারই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। 

উল্লেখ্য, আইপিএল ২০২৬ নিলামে তারা কেউই বিক্রি হননি। সেখানে স্মিথের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি এবং টাংয়ের ছিল ১ কোটি রুপি। বেন ডাকেটকে দিল্লি ক্যাপিটালস ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল। তবে আসন্ন আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। 

ডাকেট জানান, ইংল্যান্ডের ঘরের মাঠের মৌসুমের আগে নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখতে তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট এবং আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে আরও তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। এছাড়া জুলাইয়ে ভারতের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচও রয়েছে তাদের সূচিতে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আইপিএলকে না বললেন দুই ইংলিশ ক্রিকেটার!

B
BN DESK | 28 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার