Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইফোনের চার্জ ধরে রাখতে সেটিংসে ছোট্ট পরিবর্তন করুন

BN DESK
08 October 2025, 03:23 PM পড়তে ১ মিনিট
আইফোনের চার্জ ধরে রাখতে সেটিংসে ছোট্ট পরিবর্তন করুন

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ ফোনের চার্জ ধরে রাখা কঠিন কাজ বটে। সারাক্ষণ ফোনে কোনো না কোনো কাজ করছেন। এছাড়া নানান কারণে ফোনের চার্জ দ্রুত শেষ হতে থাকে। বিশেষ করে আইফোনের ব্যাটারি খরচ বাঁচাতে অনেক কিছুই করেন ব্যবহারকারীরা। খুব একটা কাজে দেয় না সেসব।

তবে এবার আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। সম্প্রতি নতুন আইওএস ২৬ লঞ্চ করেছে অ্যাপল। একেবারে নতুন ডিজাইনের সঙ্গে একাধিক নতুন ফিচারও এতে যোগ হয়েছে। যদিও আইওএস ২৬ বর্তমানে পাওয়া যাচ্ছে বিটা ভার্সনে। যারা লেটেস্ট ভার্সন ব্যবহার করছেন তারা খুব সহজে আইফোনের ব্যাটারির সমস্যা সমাধান করতে পারবেন।নতুন একটি আপডেট ফিচার এনেছে অ্যাপল। একটি নতুন অ্যাডাপটিভ পাওয়ার মোড আনতে চলেছে অ্যাপল। যা বর্তমানের লো পাওয়ার মোডের সঙ্গে মিলে আইফোনের ব্যাটারি লাইফ উন্নত করবে। যদিও লো পাওয়ার মোডে প্রচুর বিধিনিষেধ থাকে। তবে তার তুলনায় অনেকটাই আধুনিক এবং উন্নত অ্যাডাপটিভ পাওয়ার মোড।

অ্যাডাপটিভ পাওয়ার মোড যখন কেউ নিজের ডিভাইসটি প্রচণ্ড ব্যবহার করেন। তখন অ্যাডাপটিভ পাওয়ার মোড অটোমেটিকভাবে বা নিজে থেকেই ছোট পারফরম্যান্স পরিবর্তন করে। এটি আইফোনের আয়ু বাড়াতে সাহায্য করে।অ্যাপল বলছে যে, এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ডিসপ্লে ব্রাইটনেস অল্প পরিমাণে কমিয়ে দেওয়া অথবা কিছু কাজ সম্পন্ন করতে বেশি সময় লেগে যাওয়া। লো পাওয়ার মোডের লিমিটেশন ছাড়াই এই ফিচারটি ব্যাকগ্রাউন্ডে কাজ করে চলে।

যদিও ডিভাইসের ব্যাটারি ২০ শতাংশে নেমে গেলে লো পাওয়ার মোড কিন্তু সক্রিয় থাকতে পারে।কয়েকটি আইফোন মডেলেই মিলবে এই নতুন সেটিংস। অ্যাপল ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজ করে এই পাওয়ার মোড। অর্থাৎ শুধু যেসব ডিভাইসে অ্যাপলের এআই সাপোর্ট রয়েছে, সেগুলোই এই সেটিংস ব্যবহার করতে পারবেন। যেমন আইফোন ১৫আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৬, আইফোন ১৬ই, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স।

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

আইফোনের চার্জ ধরে রাখতে সেটিংসে ছোট্ট পরিবর্তন করুন

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার