Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় বাস উল্টে হেলপার নিহত, আহত ২

BN DESK
02 September 2026, 09:21 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে হেলপার রফিকুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। শনিবার (৬ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ৬টার দিকে নেত্রকোণা থেকে ছেড়ে আসা ‘ভাটি বাংলা’ পরিবহনের একটি বাস মহাখালী কাঁচাবাজার এলাকায় পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার রফিকুল ইসলাম নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচ থেকে হতাহতদের উদ্ধার করেন। এরপর আহত দুই যাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।নিহত রফিকুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় বাস উল্টে হেলপার নিহত, আহত ২

B
BN DESK | 06 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার