Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ

BN DESK
07 September 2026, 10:29 AM পড়তে ১ মিনিট

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড।

ফাইনাল ম্যাচ পরিচালনায় অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওর্থ এবং অ্যালেক্স হোয়ার্ফ। তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আল্লাহউদ্দিয়েন পালেকার। চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক এবং ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বে থাকবেন অ্যান্ডি পাইক্রফট।

এবারের বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার  শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং গাজী সোহেলও ম্যাচ পরিচালনায় দায়িত্ব পালন করেছেন। যদিও নকআউট পর্বে এই দুইজনকে দেখা যায়নি, তবে তারা নিরাপত্তা শঙ্কা থাকা সত্ত্বেও ভারত সফরে গিয়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ভারত ৪৯৯ রানের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইংল্যান্ডকে মাত্র ৭ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে।

ফাইনালে ৮ মার্চ আহমেদাবাদে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। ভারতের চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা দুইবার আছে, অন্যদিকে নিউজিল্যান্ড আগে কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি; তবে ২০২১ সালে তারা ফাইনাল খেলেছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ

B
BN DESK | 07 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার