Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

BN DESK
02 September 2026, 01:07 PM পড়তে ১ মিনিট
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পৃথক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইনকিলাব মঞ্চ।

আজ শুক্রবার জুমার নামাজের পর গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। 

মিছিলে তারা 'বাঁশের লাঠি তৈরি কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর', 'ক্ষমতা না জনতা, জনতা, জনতা', 'আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন' ইত্যাদি স্লোগান দেন।

মিছিলটি হল পাড়া, মল চত্বর, টিএসসি, শাহবাগ হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান বলেন, 'আওয়ামী লীগ নামে ও তাদের প্রতীক নিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। কচুক্ষেত থেকে নেওয়া সিদ্ধান্ত বাংলাদেশে বাস্তবায়িত হবে না।'

সংগঠনটির ঢাবি শাখার মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি বলেন, 'দেশের জনগণ স্পষ্ট করে দিয়েছে যে নতুন বাংলাদেশের সিদ্ধান্ত জনগণ নেবে। কচুক্ষেত থেকে আর কোনো সিদ্ধান্ত আসবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য পর্দার আড়ালে অনেক রাজনৈতিক দল কাজ করছে। তারা সংস্কার ছাড়াই ক্ষমতা দখল করতে এবং একটি নতুন ফ্যাসিবাদী কাঠামো প্রতিষ্ঠা করতে চায়।'

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র আশরেফা খাতুন বলেন, 'গত ৫ আগস্টের পর দেশের শাসনক্ষমতার কাঠামো বদলে, রাষ্ট্র কাঠামোও বদলে যাবে। সেনানিবাস, ভারত ও কিছু রাজনৈতিক দলের প্রেসক্রিপশনের মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যতক্ষণ আমাদের শিরায় এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ আমরা আওয়ামী লীগকে ফিরে আসতে দেব না।'

অপরদিকে ইনকিলাব মঞ্চও কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল শুরু করে। মিছিলটি মধুর ক্যান্টিন, কলা ভবন, সূর্যসেন হল, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

B
BN DESK | 21 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার