আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুরে তিন তালার ছাদ হতে পড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে । আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আক্কেলপুর উপজেলার পৌর সদরের বিহারপুর গ্রামের ইছমত আলী (৬২) সকালে তার নিজ বাড়ির তিন তলার ছাদের ধারে অপর একটি গাছের ডাল কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান।
সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা খারাপ দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করেন।
শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার তিনি মারা যান।