আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টায় আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের রায়নগর গ্রামের তালাকপ্রাপ্তা বেলী খাতুন (৪৫) গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।
পুলিশ ও স্থানীরা জানান, পূর্বের স্বামী মারা যাওয়ার পর এক বছর আগে ওই একই গ্রামের ইয়াছিনের সাথে তার বিয়ে হয়।
পারিবারিক কলহের কারণে গত ১৭ ফেব্রুয়ারি এই স্বামীও তাকে তালাক দেন। আজ শনিবার (২৩ মার্চ) সকালে বাড়ির লোকজন নিজ শয়ন ঘরে বেলীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।