Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আখাউড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

BN DESK
05 September 2026, 04:36 AM পড়তে ১ মিনিট
আখাউড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতারা হলেন, আখাউড়া পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তাজবির আহমেদ খান অজন্ত (২৬) ও পৌর ছাত্রলীগের সদস্য মো. ইয়ামিন আহমেদ (২১)।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন। এর আগে বুধবার মধ্যরাতে থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে পৌর শহরের দেবগ্রাম এলাকা থেকে তাজবির আহমেদ খান অজন্ত (২৬) ও লাল বাজার এলাকা থেকে মো. ইয়ামিন আহমেদ (২১)-কে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের দুই নেতাকে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

আখাউড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

B
BN DESK | 06 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার