Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আখাউড়ায় রেলওয়ে ষ্টেশনে ৫৭ কেজি গাঁজা জব্দ

BN DESK
05 September 2026, 04:28 AM পড়তে ১ মিনিট
আখাউড়ায় রেলওয়ে ষ্টেশনে ৫৭ কেজি গাঁজা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ৫৭ কেজি গাঁজা জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

গতকাল সোমবার দিবাগত রাত ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক রফিকুল ইসলামের একটি টিম স্টেশনে অভিযান পরিচালনা করে। এ সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী কনটেইনারের ট্রেনের ইঞ্জিনের পিছনের দুটি লোডেড ওয়াগন নং-৯৪০২৯, ৯৪০৩২  বগির নীচে পলিথিনে মোড়ানো অবস্থায় প্লাস্টিকের চার বস্তায় গাজা জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কনটেইনার ট্রেনের বগির নীচে বিশেষ কৌশলে পলিথিনে লুকানো অবস্থায় ৫৭ কেজি গাজা জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি। 

তিনি আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল ট্রেন দিয়ে মাদক যাচ্ছিল। বিষয়টি তদন্ত পর্যায়ে রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

আখাউড়ায় রেলওয়ে ষ্টেশনে ৫৭ কেজি গাঁজা জব্দ

B
BN DESK | 18 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার