Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

BN DESK
05 September 2026, 04:44 AM পড়তে ১ মিনিট
আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় হৃদয় মিয়া (১৫) নামে মোটরসাইকেল চালক এক কিশোর নিহত হয়েছে।

আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ছতুরাশরীফ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির।

এ বিষয়ে আখাউড়া ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির বলেন, ‘সোমবার সকাল ১০টায় হৃদয় মিয়া তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়া ছতুরাশরীফ নামক এলাকায় মোটরসাইকেলের গতি বাড়িয়ে একটি লরিকে অতিক্রম করতে গিয়ে পেছনের চাকায় ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে।’


তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার সময় ভাগ্যক্রমে মোটরসাইকেলের পেছনে থাকা দুই বন্ধু বেঁচে গেলেও ঘটনাস্থলেই হৃদয় মিয়ার মৃত্যু হয়। চালকসহ লরিটি আটক করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

B
BN DESK | 20 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার