Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আখাউড়ায় ২ ভারতীয় নাগরিক আটক

BN DESK
05 September 2026, 04:39 AM পড়তে ১ মিনিট
আখাউড়ায় ২ ভারতীয় নাগরিক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হাতে আটক হয়েছে দুই ভারতীয় নাগরিক।

গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশে তুলে দেওয়া হয়।

ওই দুই ভারতীয় নাগরিকের কাছ থেকে থ্রি পিস, ক্রিম ও মদসহ প্রায় সাড়ে আট লাখ টাকার পণ্য জব্দ করে বিজিবি। এছাড়া তাদের কাছ থেকে পাসপোর্টও জব্দ করা হয়।

দুই ভারতীয় নাগরিক হলো- ভারতের ত্রিপুরা রাজ্যের রামনগর এলাকার রাহুল মিয়া (২৮) ও একই এলাকার সেলিনা বেগম (৪৫)। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 
 

বিজিবির হাবিলদার মো. জাকির হোসেন বাদী হয়ে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, ওই দুই ভারতীয় নাগরিক মঙ্গলবার রাতে স্থলবন্দর এলাকা পার হয়ে একটি অটোরিকশাযোগে যাওয়ার সময় তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে ৫২টি থ্রি পিস, ১৭০০ পিস ক্রিম, পাঁচটি মদের বোতল পাওয়া যায়। তবে এর বিপরীতে কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা। শুল্ক ফাঁকি দিয়ে তারা এসব পণ্য আনেন বলে বিজিবির কাছে স্বীকার করেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, রাতে দুই ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

আখাউড়ায় ২ ভারতীয় নাগরিক আটক

B
BN DESK | 29 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার