Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আখাউড়ায় ৮ হাজার ইয়াবাসহ নারী আটক

BN DESK
05 September 2026, 04:15 AM পড়তে ১ মিনিট
আখাউড়ায় ৮ হাজার ইয়াবাসহ নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়া উপজেলার ধরখার বাসস্ট্যান্ডে হনুফা বেগম (৪৫) নামে এক নারীকে আট হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (১৬ মার্চ) বিকেলে হনুফা বেগমের হাতব্যাগ থেকে ইয়াবা জব্দ করা হয়। পরে সোমবার (১৭ মার্চ) সকালে মামলাসহ ওই নারীকে আদালতে সোপর্দ করা হয়।

আটক হনুফা বেগম মনিয়ন্ধ ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত আবুল বাশারের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলের দিকে গোপন সংবাদে জানতে পারা যায় সীমান্ত এলাকা থেকে যাত্রীর ছদ্মবেশে এক নারী বিপুল পরিমাণ মাদক দ্রব্য নিয়ে একটি অটোরিকশায় মোগড়াবাজার হয়ে ধরখার বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ধরখার বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় ওই নারীর হাতব্যাগ থেকে আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। পরে পুলিশ ইয়াবাসহ হনুফা বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন খবরের কাগজকে বলেন, 'গ্রেপ্তার নারী একজন মাদক পাচারকারী। মামলাসহ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

আখাউড়ায় ৮ হাজার ইয়াবাসহ নারী আটক

B
BN DESK | 17 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার