Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা

BN DESK
03 September 2026, 04:17 AM পড়তে ১ মিনিট
আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা

আগস্ট মাস থেকে দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্ন-আয়ের পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এই কর্মসূচি চলবে ছয় মাস। আজ মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ কথা বলেন।

এই উপদেষ্টা বলেন, আগামী আগস্ট মাস থেকে ফের চালু হচ্ছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি। এতে দেশের ৫৫ লাখ পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে ছয় মাস ধরে। প্রতিটি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর-এই চার মাস চাল বিতরণ করা হবে। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচি স্থগিত থাকবে। পরবর্তীতে আবার ফেব্রুয়ারি ও মার্চে চাল বিতরণ করা হবে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বন্যার প্রভাব মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে সরকারিভাবে চার লাখ মেট্রিকটন চাল আমদানি করা হবে। পাশাপাশি বেসরকারি খাতে পাঁচ লাখ মেট্রিকটন চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার