Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আগামীকাল শনিবার ঢাকা আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

BN DESK
10 October 2025, 04:35 PM পড়তে ১ মিনিট
আগামীকাল শনিবার ঢাকা আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সফরে ঢাকা আসছেন।

আগামীকাল শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এ সময় তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম ও পূর্ব) ড. মো. নজরুল ইসলাম।

প্রথম দিনেই ঢাকায় পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে তার সফর উপলক্ষে একটি রিসিপশনের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের কয়েকজন সদস্যের সঙ্গে আলাদা বৈঠক করবেন তিনি।

পরদিন ২৪ আগস্ট সকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইসহাক দার এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আলোচনায় দু’দেশের মধ্যে ৬–৭টি চুক্তি ও সমঝোতা সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠক শেষে বিশেষ ভোজের আয়োজন করেছে বাংলাদেশ।

সফরকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে তার।

ইসহাক দার ২৪ আগস্ট রাতেই বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আগামীকাল শনিবার ঢাকা আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

B
BN DESK | 22 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার