Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আগামী নির্বাচনে কোন ঋণ খেলাপি চাঁদাবাজকে ভোট দেবেন না : হাসনাত আব্দুল্লাহ

BN DESK
01 September 2026, 07:57 PM পড়তে ১ মিনিট

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলছেন, যাদের ১৭ বছরে কোন কর্মকান্ড দেখিনাই তারা আবার ভোটের মাঠে ভোট চাইতে এসেছে, তাই আগামি নির্বাচন দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন, দেশ পিছিয়ে যাবে নাকি এগিয়ে যাবে তার সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন। আগামি নির্বাচনে কোনো ঋণ খেলাপি, চাঁদাবাজ ও বিদেশি নাগরিকদের হাতে দেশকে তুলে দেবেন না।

যারা জনগনের ভোটাধিকার হরণ করতে চায়, ভোট কেন্দ্র দখল করতে আসবে তাদের মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে হবে। আমরা জনতাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব। আজ রোববার (৮ ফেব্রুয়ারি)  সকাল ১০ টায় সিরাজগঞ্জ শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনে এনসিপি মনোনীত জামায়াত ও ১২ দলীয় জোট সমর্থিত প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজ সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভার সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহঃ সেক্রেটারী ও উল্লাপাড়া আসনে জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মাস্টার আব্দুল মালেক ও এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারী ডা. মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী রেজওয়ানুল্লশোয়াইব, জেলা জাতীয় যুব শক্তির আহ্বায়ক আল মামুন, উপজেলা ছাত্রশিবিরের পশ্চিম সভাপতি সামিউল ইসলাম, পূর্ব সভাপতি আতিকুর রহমান, শাহজাদপুর পৌর জামায়াতের আমীর আমিনুল ইসলাম, সাবেক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, উপজেলা খেলাফত মজলিসের আমীর মাওলানা নজরুল ইসলাম, কলেজ ছাত্রশিবির সভাপতি সজিব শেখ প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

আগামী নির্বাচনে কোন ঋণ খেলাপি চাঁদাবাজকে ভোট দেবেন না : হাসনাত আব্দুল্লাহ

B
BN DESK | 08 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার