Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, দালাল চক্রের ১৪ সদস্য আটক

BN DESK
02 September 2026, 08:55 AM পড়তে ১ মিনিট

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‍্যাব-২। এ সময় দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করা হয়।

আজ বুধবার (৮ এপ্রিল) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. যুবায়েরের নেতৃত্বে এই অভিযান চালায় র‍্যাব-২।

আটকদের মধ্যে ছয়জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। বাকিদের বিষয়ে তদন্ত চলছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. যুবায়ের জানান, আটকদের মধ্যে তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্টতা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি সদস্যদের বিষয়ে নিবিড় তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাসপোর্ট অফিসের সামনে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে দ্রুত পাসপোর্ট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। অনেক ক্ষেত্রে টাকা নিয়েও পাসপোর্ট না দেওয়া বা জাল কাগজপত্র সরবরাহের মাধ্যমে গ্রাহকদের হয়রানির অসংখ্য অভিযোগ পাওয়ার পর র‍্যাব এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।উল্লেখ্য, পাসপোর্ট অফিসের আশপাশে দালালদের উপদ্রব দীর্ঘদিনের একটি সমস্যা।

সাধারণ ভোক্তারা দ্রুত সেবা পেতে এসব দালালের কাছে ছুটলে প্রতারিত হওয়ার ঘটনা প্রায়ই ঘটে। র‍্যাবের এই অভিযানের ফলে পাসপোর্ট সেবাপ্রার্থীদের কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, দালাল চক্রের ১৪ সদস্য আটক

B
BN DESK | 08 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার