Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আগুনে পুড়ে যাওয়া শ্রীনগর বাজার পরিদর্শন করলেন উপদেষ্টা 

BN DESK
02 September 2026, 10:42 AM পড়তে ১ মিনিট
আগুনে পুড়ে যাওয়া শ্রীনগর বাজার পরিদর্শন করলেন উপদেষ্টা 

নিউজ ডেস্ক: সরকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকাবে বলে জানালেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।  আগুনে পুড়ে যাওয়া মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

শুক্রবার (১৬ মে) দুপুরে তিনি সেখানে যান। এ সময় উপদেষ্টা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং পুড়ে যাওয়া দোকান ঘুরে দেখেন।

বৃহস্পতিবার (১৫ মে) রাত আনুমানিক ২টার দিকে শ্রীনগর বাজারে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে ছাই হয়ে যায় অর্ধশতাধিক দোকান। তিন ঘণ্টা চেষ্টার পর শুক্রবার (১৬ মে) ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।


আদিলুর রহমান খান বলেন, “এটি একটি প্রাচীন বাজার। পুরনো হওয়ার কারণে বাজারের রাস্তাঘাট খুবই সরু এবং অপ্রতুল। আগামীতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসের নিয়ম অনুযায়ী বাজারের রাস্তা প্রসস্ত করার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি বলেন, “অগ্নিকাণ্ড যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে থাকবে সরকার। দ্রুতই প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।” 

এ সময় মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আগুনে পুড়ে যাওয়া শ্রীনগর বাজার পরিদর্শন করলেন উপদেষ্টা 

B
BN DESK | 16 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার