Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান করতে হবে: হাসনাত

BN DESK
03 September 2026, 02:36 AM পড়তে ১ মিনিট
আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান করতে হবে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘চাঁদাবাজদের অভয়ারণ্য এনসিপি হবে না। তাই আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান শুরু করতে হবে।’

সোমবার (২৮ জুলাই) ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে পথসভায় এসব কথা বলেন হাসনাত। তিনি বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করতে হবে। উৎসুক জনতা নিয়ে বেশি দূর আগানো যাবে না।’

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত বলেন, ‘মানুষের ধারে যাবেন। ভালো মানুষগুলোকে সংগঠনে নিয়ে আসবেন। চাঁদাবাজ-দলবাজদের সংগঠন থেকে দূরে রাখবেন।’

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা উপলক্ষে ময়মনসিংহ শহর এখন জনস্রোতে মুখরিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্রজনতা শহরের কেন্দ্রে এসে জড়ো হয়। এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে নগরজুড়ে।

দুপুর আড়াইটায় কেন্দ্রীয় নেতারা ময়মনসিংহ নগরীর হোটেল মোস্তাফিজে এসে পৌঁছায়। বিকেল সাড়ে ৫টায় টাউন হল প্রাঙ্গণে এই পদযাত্রার মূল বক্তব্য শুরু হয়।

দেশ গড়তে জুলাই পদযাত্রা স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দীন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাসহ এনসিপির শীর্ষ নেতারা। 
 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান করতে হবে: হাসনাত

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার