Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ একনেকে উঠছে পদ্মা ব্যারাজসহ ১৬ প্রকল্প

BN DESK
13 May 2026, 08:50 PM পড়তে ১ মিনিট

নতুন সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ২৪ হাজার ৮৫৫ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প উপস্থাপনের প্রস্তুতি চূড়ান্ত করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে ছয়টি নতুন, ছয়টি সংশোধিত ও মেয়াদ বৃদ্ধির জন্য চারটি চলমান প্রকল্প রয়েছে। সভায় দীর্ঘদিনের প্রত্যাশিত পদ্মা ব্যারাজ নির্মাণে একটি মেগা প্রকল্পও একনেকে অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। এতে মোট ১৬টি প্রকল্প উপস্থাপন করা হবে, যার মধ্যে ১১ নম্বর কার্যতালিকায় রয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, পদ্মা ব্যারাজ (প্রথম পর্যায়) প্রকল্পটি প্রস্তাব করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। অনুমোদন মিললে চলতি বছর থেকে শুরু করে ২০৩৩ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫০ হাজার ৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা। তবে প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে। প্রথম ধাপের জন্য প্রস্তাব করা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা। পুরো অর্থায়ন সরকারি তহবিল থেকেই করা হবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

আজ একনেকে উঠছে পদ্মা ব্যারাজসহ ১৬ প্রকল্প

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার