Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ কণ্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে মামলার রায়

BN DESK
03 September 2026, 10:23 AM পড়তে ১ মিনিট

করতোয়া বিনোদন: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে চার বোতল বিদেশি টাকিলা মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে করা মামলার রায় আজ।

সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমীর আদালতে এ রায় ঘোষণার কথা রয়েছে।এর আগে গত ৩ মার্চ রাষ্ট্র ও কণ্ঠশিল্পী আসিফের পক্ষে যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন আদালত। সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁও থানার অন্তর্ভুক্ত পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা মদ পাওয়া যায়। মদ পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়। লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উপপরিদর্শক মো. জামাল উদ্দিন তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

২০২৪ সালের ২৫ নভেম্বর তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে মামলাটিতে তিনজন সাক্ষী সাক্ষ্য দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

আজ কণ্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে মামলার রায়

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার