Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

BN DESK
10 October 2025, 10:08 PM পড়তে ১ মিনিট
আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দুই আওয়ামী লীগ ও কৃষক লীগের নেতা।

আজ বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তাঁরা।

পদত্যাগী নেতারা হলেন টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশের ফকির (৬০) ও একই ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী (৫৫)।

সংবাদ সম্মেলনে ওই দুই নেতা বলেন, গত ১০ বছর আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে পারছি না। তাই আমরা স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করলাম। শিগগিরই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেব। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই।

এ সময় স্থানীয় টুকু মিয়া শেখ, মিলন শেখ, রুনু শেখ, মফিজ খান, রুবেল মোল্লাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

B
BN DESK | 13 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার